আমরূপালীর দেশে
মিহির আলী বেশে
ঘুরেছি দেশে দেশে।
আম্রকাননে দেখা
আমার কালিতে লেখা।
মেহেরচান মেহের বানুর ক্লেশ
আমার আমিত্ব বিসর্জন
কবিতা লেখা শেষ।
আমার কবিতা গুচ্ছ
স্মৃতি- বিস্মৃতির বিষয় স্বচ্ছ
আয়নাতে দেখবে যে মুখ
দূর হবে আছে যত দুঃখ।
অন্ধজনে দিয়ে আলো
দূর করিবে মনের কালো।