সিথির সিদুরে আকা
লাল টিপ,
সূর্যের করিও প্রণাম
আবার আসিব ফিরে
ধান সিড়ি এই বাংলায়
কুড়িয়ে অনেক সুনাম।
আইলা সিডর সাইক্লোনের আঘাতে
যদি করি জ্ঞানের ব্যাঘাত।
আমি জীবনান্দের চোখে রূপসী বাংলা-
নজরুলের বিষের বাশি
স্নেহধন্য মায়া মমতায়
তোমাদেরই ভালোবাসি।
হয় যদি মোর অপরাধ
ক্ষম নিজ গুণে
বিশ্বাস অবিশ্বাসের স্মৃতিগুলো
যে কথামালা তারা শোনে।
ভাব হয়েছে মনে মনে
কিসে দ্বন্ধ আমা সনে।
ব্যাথার সারথি হয়ে
যে ছিল মোর পাশে
এ জীবনে ঋণ শোধিব কি ক'রে
আমি যে বাধা তার ঋণে।
বিনে সুতার গাথামালা
ব্যাথাকাব্যে দান,
এই জীবনে পাবেনা তার দেখা
গেলেও মোর প্রাণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন