নীল আকাশের নীচে
রাস্তায় পথিকে ভীরে
তমাদের স্মৃতিকথা আমার ক্যানভাসে
জেগে উঠবে যে শিশু
অবকাশের নাম ফলকে।
হয়তো দেখা হবে বন্ধু
কোন এক সংগীত আসরে
শত জনের ভীরে চিনবে না
যে ছিল আপন, আপন ভুবনে।
জবাব দিতে গিয়ে মোর
ভুল হল যে ফুল
এই বলে কি পাবে সে কুল।
হিমালয় থেকে কাঞ্চনজঙ্ঘা
দেবালয় থেকে দেবালয়ে।
ঈশান কোণে মেঘ জমেছে
কালো মেঘে ঢাকা;
তাজমহলের পাথরে পাথরে
খুদাই করা যে নাম
তার জন্য চাইনা কোন দাম
মনের কথা বলব না
আর শ্যাম গো শ্যাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন